Google search engine
HomePolitics১৮ কোটি মানুষ রাজপথে নামবে’ আসিফ মাহমুদের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

১৮ কোটি মানুষ রাজপথে নামবে’ আসিফ মাহমুদের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

সম্প্রতি ‘আমি একবার ডাক দিলে দেশের ১৮ কোটি মানুষ রাজপথে নেমে আসবে, লীগের বিরুদ্ধে’ শীর্ষক মন্তব্য এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আসিফ মাহমুদ এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজের পোস্টকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও আসিফ মাহমুদের এমন বক্তব্যের কোনো সংবাদ, ভিডিও কিংবা সাক্ষাৎকার পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ নভেম্বর আলোচিত ফটোকার্ডটি প্রকাশিত হতে দেখা যায়। পেজটির পরিচিতি পর্যালোচনা করে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে পরিচয় দেয়। এ ছাড়া পেজটিতে একই ধরনের আরও বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটির উৎস কোনো সংবাদমাধ্যম বা আসিফ মাহমুদের দেওয়া বক্তব্য নয়। এটি মূলত ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট। পরবর্তী সময়ে পোস্টটির ব্যঙ্গাত্মক প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে আসিফ মাহমুদের প্রকৃত বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, ‘আমি একবার ডাক দিলে দেশের ১৮ কোটি মানুষ রাজপথে নেমে আসবে, লীগের বিরুদ্ধে’ শীর্ষক মন্তব্যটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular