সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে সেনাবাহিনী আর মাঠে নামবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্ব পালন না করার কোনো সিদ্ধান্ত বা অবস্থান পরিবর্তনের কথাও জানানো হয়নি।
প্রকৃতপক্ষে, দেশের প্রচলিত আইন ও সরকারের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা রক্ষা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী দায়িত্ব পালন করে থাকে। ফলে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী আর মাঠে নামবে না বলে প্রচারিত বক্তব্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।
সুতরাং, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে সেনাবাহিনী আর মাঠে নামবে না বলে সাফ জানিয়ে দিয়েছে, এমন প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও গু/জ/ব। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সেনাবাহিনীর নামে এমন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

