পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, ‘সরকারমার্ক স্টাইলিং’-এর এক নারী শ্রমিককে পুলিশ মাথায় গু/লি করে হ/ত্যা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, পুলিশের গু/লিতে কোনো নারী পোশাকশ্রমিক নি/হ/ত হওয়ার দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও বাস্তব নয়। বরং এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবি ব্যবহার করে এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণের পাশাপাশি ইন্টারনেটে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। তবে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা সূত্রে নারী শ্রমিক নি/হ/ত হওয়ার এমন ঘটনার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ফটোকার্ডের ছবিটি ওপেনএআইয়ের কনটেন্ট ভেরিফিকেশন টুলের মাধ্যমে পরীক্ষা করা হলে সেটিকে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়।
সুতরাং, পুলিশের গু/লি/তে নারী পোশাকশ্রমিক নি/হ/ত হওয়ার দাবিটি মিথ্যা। এআই-নির্মিত ছবি ব্যবহার করে এই ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

