Google search engine
HomeEconomyআশুলিয়ায় শ্রমিকের মৃ/ত্যুর ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচার

আশুলিয়ায় শ্রমিকের মৃ/ত্যুর ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এরই মধ্যে ঢাকার আশুলিয়ায় হা/ম/লায় আ/হত এক পোশাকশ্রমিকের মৃ/ত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছড়ানো হচ্ছে। প্রচারে দাবি করা হচ্ছে, বিএনপির কর্মীদের রডের আঘাতেই ওই শ্রমিকের মৃ/ত্যু হয়েছে।

কার্যক্রম নি/ষি/দ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সময় বিএনপির কর্মীদের রডের আঘাতে মাথায় গুরুতর জখম হওয়া পোশাকশ্রমিক মো. সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছেন।

অনুসন্ধানে দেখা যায়, সেলিমের মৃ/ত্যুর ঘটনা সত্য। তবে হা/ম/লাকারীদের বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, শ্রমিকের মৃ/ত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে যে রাজনৈতিক অভিযোগ তোলা হচ্ছে, তার সমর্থনে প্রকাশিত তথ্য ও মা/মলার বিবরণে কোনো প্রমাণ নেই।

১৬ নভেম্বর কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ৪ নভেম্বর আশুলিয়ার আউকপাড়া এলাকায় শ্রমিকদের ওপর হা/মলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মো. সেলিম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর রাত ৩টার দিকে তাঁর মৃ/ত্যু হয়। সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভারের আউকপাড়ায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

কালবেলার প্রতিবেদন অনুযায়ী, হা/মলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রে/প্তা/র করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রনজিৎ বিশ্বাসসহ অজ্ঞাতপরিচয় বিভিন্ন কারখানার ২০০ থেকে ৩০০ জন বহিরাগত শ্রমিক লাঠিসোঁটা, ইট-পাথর ও দেশীয় অ/স্ত্র নিয়ে ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডে প্রবেশ করেন। তাঁরা কারখানার গেট ও নিরাপত্তাকক্ষ ভা/ঙ/চুর করে শ্রমিকদের বের করে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার সময় সেলিম, মো. রাকিব ও লিমনকে মা/র/ধর করা হয়। এ সময় লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করা হয়।

তবে কালবেলাসহ এ ঘটনা নিয়ে প্রকাশিত অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন এবং মামলার বিবরণে গ্রে/প্তা/র ব্যক্তিদের কারও বিএনপির কর্মী হওয়ার তথ্য পাওয়া যায়নি। কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবিরও জানিয়েছেন, আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া নথিতে গ্রে/প্তা/র হওয়া রনজিৎ বিশ্বাসের কর্মস্থল হিসেবে নীট প্লাস লিমিটেডের নাম উল্লেখ রয়েছে। সেখানে তিনি নিটিং বিভাগে বান্ডেল ক্যারিয়ার পদে কর্মরত ছিলেন এবং ২০২৫ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠানটিতে যোগ দেন। তাঁর বাড়ি খুলনায়।

সুতরাং, আশুলিয়ায় হা/ম/লায় আহত পোশাকশ্রমিক মো. সেলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যুর ঘটনা সত্য। কিন্তু হা/ম/লাকারীদের বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিএনপিকে দায়ী করে প্রচারিত বক্তব্যটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular