Google search engine
HomePoliticsবিএনপির শাসনামলে স/ন্ত্রা/সীদের প্রকাশ্যে অ/স্ত্রের মহড়ার দাবিতে নাটিকার শুটিংয়ের ভিডিও প্রচার

বিএনপির শাসনামলে স/ন্ত্রা/সীদের প্রকাশ্যে অ/স্ত্রের মহড়ার দাবিতে নাটিকার শুটিংয়ের ভিডিও প্রচার

বিএনপির শাসনামলে স/ন্ত্রা/সীরা প্রকাশ্যে অ/স্ত্রসহ কার্যক্রম চালাচ্ছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি কোনো বাস্তব স/ন্ত্রা/সী কার্যক্রমের নয়; এটি একটি নাটিকার শুটিংয়ের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Sk Shahin’ নামের একজন কনটেন্ট নির্মাতার ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে এটিকে নাটিকার শুটিংয়ের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। নাটিকাটি পরিচালনা করেছেন ‘শাহীন ভিলেন’।

পরবর্তীতে ‘Sk Shahin’ নামের ওই ফেসবুক ও টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি নিয়মিত বিভিন্ন কনটেন্ট ও এ ধরনের নাটকীয় দৃশ্যের ভিডিও প্রকাশ করেন। তাঁর অ্যাকাউন্টে প্রকাশিত অন্যান্য ভিডিওগুলোর সঙ্গেও আলোচিত ভিডিওর নির্মাণশৈলীর মিল রয়েছে।

বিষয়টি আরও নিশ্চিত হতে ভিডিওটির দৃশ্যের জিওলোকেশন যাচাই করে দেখা যায়, এটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারে তুহিন বস্ত্রালয়ের সামনে ধারণ করা হয়েছে।

এ বিষয়ে তুহিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের এলাকার ছেলে শাহীন গত ১২ সেপ্টেম্বর সেখানে একটি নাটিকার শুটিং করছিলেন। ঘটনাস্থলে চাঁ/দা/বা/জি বা এ ধরনের কোনো স/ন্ত্রা/সী কার্যক্রমের ঘটনা ঘটেনি।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বিএনপির শাসনামলে সংঘটিত কোনো স/ন্ত্রা/সী কার্যক্রমের দৃশ্য নয়। এটি সিরাজগঞ্জের কামারখন্দে ধারণ করা একটি নাটিকার শুটিংয়ের ভিডিও।

সুতরাং, নাটিকার শুটিংয়ের ভিডিওকে বিএনপির শাসনামলে স/ন্ত্রা/সীদের প্রকাশ্যে অ/স্ত্রসহ কার্যক্রম চালানোর দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular