গত ২১ নভেম্বর ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সারাদেশে এক রাতে আওয়ামী লীগের ৩৭০০ নেতা-কর্মীর বাড়িতে আ/গুন দিয়েছে বিএনপি-জামায়াত’ শীর্ষক দাবি ছড়িয়ে পড়ে। প্রচারিত পোস্টগুলোতে ২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর ভোর পর্যন্ত একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বাড়িতে অ/গ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। তবে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদসূত্র, ঘটনাস্থলের বিবরণ, ক্ষতিগ্রস্তদের তালিকা কিংবা প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সময়ের ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে দেখা যায়, ২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর ভোর পর্যন্ত সারাদেশে আওয়ামী লীগের ৩৭০০ নেতা-কর্মীর বাড়িতে অ/গ্নিসংযোগের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বরং ওই রাতে নড়াইলের কালিয়া উপজেলার অ/গ্নিসংযোগের ঘটনা ঘটে। অর্থাৎ, একটি নির্দিষ্ট এলাকার বাস্তব অগ্নিসংযোগের ঘটনাকে সারাদেশে ৩৭০০ বাড়িতে হা/মলার দাবিতে রূপান্তর করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আরও দেখা যায়, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে পাওয়া অ/গ্নিসংযোগ ও ভা/ঙচুরের খবর এবং ২০ নভেম্বর নড়াইলের কালিয়ার ঘটনাকে একত্র করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৩৭০০ বাড়িতে অ/গ্নিসংযোগের দাবির সঙ্গে তার কোনো সামঞ্জস্য পাওয়া যায় না। বিশেষ করে ২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর ভোর পর্যন্ত দেশের অন্য কোনো স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৩৭০০ বাড়িতে অ/গ্নিসংযোগের পক্ষে নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন কিংবা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, নড়াইলের কালিয়ায় অ/গ্নিসংযোগের বাস্তব ঘটনাকে ভিত্তি করে বিভিন্ন সময়ের বিচ্ছিন্ন ঘটনাও জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক হাজার বাড়িতে আ/গুন দেওয়ার একটি অতিরঞ্জিত ও ভিত্তিহীন দাবি ছড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা যেখানে একটি নির্দিষ্ট এলাকায় ৫০-৭০টি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার, সেখানে এক রাতেই সারাদেশে ৩৭০০ নেতা-কর্মীর বাড়িতে অ/গ্নিসংযোগের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
সুতরাং, একদিনে সারাদেশে আওয়ামী লীগের ৩৭০০ নেতা-কর্মীর বাড়িতে অ/গ্নিসংযোগের দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

