সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Emon Rana’ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়েছে, গাজীপুরের নাওজোর এলাকায় ICC International Fashion (International Classic Composite Limited—ICCL) কারখানার অভ্যন্তরে পুলিশের গু/লিতে তিনজন শ্রমিক নি/হত হয়েছেন এবং টিয়ারশেল নিক্ষেপে আরও অনেক শ্রমিক আহত হয়েছেন। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে এমন দাবি ছড়িয়ে পড়লেও এর পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ, নি/হতদের পরিচয়, হাসপাতালের তথ্য কিংবা নির্ভরযোগ্য সংবাদসূত্র উপস্থাপন করা হয়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে দেখা যায়, ICC International Fashion কারখানার ভেতরে পুলিশের গু/লিতে তিন শ্রমিক নি/হত হওয়ার কোনো তথ্য বা প্রমাণ নেই। ২৬ নভেম্বর প্রকাশিত দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ICCL Composite-এর শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও উৎপাদন শুরু করেননি। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। একই দিনে নলজানী এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টার সময় পুলিশ সাউন্ড গ্রে/নেড নিক্ষেপ করে। প্রতিবেদনে ICCL কারখানার অভ্যন্তরে পুলিশের গু/লিতে কোনো শ্রমিক নি/হত হওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।
এদিকে, গাজীপুরের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গু/লিতে শ্রমিক নি/হত হওয়ার গু/জব আগেও ছড়িয়েছে। ২৪ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে গাজীপুরে শ্রমিক নি/হত হওয়ার খবরকে গুজব উল্লেখ করে শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেনের বক্তব্য প্রকাশ করা হয়। তিনি স্পষ্টভাবে জানান, ওই ঘটনায় কোনো শ্রমিক নি/হত হননি। একই প্রতিবেদনে শ্রমিকদের সড়ক অবরোধ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রে/নেড ব্যবহার করার তথ্যও উঠে এসেছে। অর্থাৎ, শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত এবং ছত্রভঙ্গ করতে টিয়ারশেল বা সাউন্ড গ্রে/নেড ব্যবহারের ঘটনা থাকলেও সেটিকে কারখানার অভ্যন্তরে পুলিশের গু/লিতে তিন শ্রমিক নি/হত হওয়ার ঘটনার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।
মূলত গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তব আন্দোলনের ঘটনাকে পুঁজি করে নিহতের সংখ্যা, ঘটনার স্থান ও পরিস্থিতি সম্পর্কে মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। বিশেষ করে ICCL কারখানার ভেতরে তিন শ্রমিক নি/হত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অথচ এমন গুরুতর দাবি ছড়ানোর ক্ষেত্রে নি/হতদের পরিচয়, মরদেহের তথ্য, হাসপাতালের নথি কিংবা প্রত্যক্ষদর্শীর বক্তব্যের মতো ন্যূনতম প্রমাণও উপস্থাপন করা হয়নি।
সুতরাং, গাজীপুরের নাওজোরে ICC International Fashion কারখানার অভ্যন্তরে পুলিশের গু/লিতে তিন শ্রমিক নি/হত এবং টিয়ারশেল নিক্ষেপে বহু শ্রমিক আহত হওয়ার দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

