Google search engine
HomePoliticsযুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ইসকন সদস্যদের সঙ্গে কীর্তন করতে দেখা যাওয়ার দাবিতে এআই-নির্মিত...

যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ইসকন সদস্যদের সঙ্গে কীর্তন করতে দেখা যাওয়ার দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে “যুক্তরাজ্যে নাহিদ ইসকন ভক্ত!!” ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে নাহিদ ইসলামকে ইসকন সদস্যদের সঙ্গে কীর্তন করতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর বিভিন্ন পারিপার্শ্বিক উপাদানে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। এসব অসংগতি এআই দিয়ে তৈরি কনটেন্টের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে ভিডিওটি এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডেপ্লয় ডিটেক্ট’-এ পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

সুতরাং, যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ইসকন সদস্যদের সঙ্গে কীর্তন করতে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular