Google search engine
HomePoliticsস্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একাংশ তুলে ধরে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ গণমাধ্যমের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একাংশ তুলে ধরে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ গণমাধ্যমের

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হল তার কি কোন আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”

তবে কয়েকটি সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কেবল ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে তুলে ধরে ফটোকার্ড প্রকাশ করে। স্টার নিউজ, চ্যানেল২৪ ও দৈনিক ইনকিলাব “অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। অন্যদিকে, দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক “জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে।

এভাবে বক্তব্যের একটি অংশকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ অর্থ প্রতিফলিত হয়নি। ফলে অনেকের কাছে তাঁর বক্তব্যকে জুলাই জাতীয় সনদের বিরোধিতা হিসেবে মনে হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে শুধু জুলাই সনদের আইনি ভিত্তি নেই বলেই থেমে থাকেননি। একই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, সনদটির রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ, তাঁর বক্তব্যের পরের অংশটি বাদ দিয়ে শুধু ‘আইনি ভিত্তি নেই’ কথাটি শিরোনামে তুলে ধরায় বক্তব্যের মূল তাৎপর্য আড়ালে পড়ে গেছে।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ বক্তব্য উপেক্ষা করে শুধু একটি অংশকে শিরোনাম ও ফটোকার্ডে তুলে ধরায় জুলাই জাতীয় সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular