Google search engine
HomePoliticsপোশাকশ্রমিকদের আন্দোলনে অ`স্ত্র হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

পোশাকশ্রমিকদের আন্দোলনে অ`স্ত্র হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে অ`স্ত্র হাতে মাঠে নেমেছেন বিএনপির নেতা-কর্মীরা। প্রচারিত ছবিতে কয়েকজন ব্যক্তিকে আ`গ্নে`য়া`স্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের পেছনে পুলিশের কয়েকজন সদস্যও রয়েছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং একটি আসল ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবির সঙ্গে গত ২ নভেম্বর বার্তা বাজারে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি তুলনা করে দেখা যায়, উভয় ছবিতে থাকা ব্যক্তিদের চেহারা ও অবস্থানের মিল রয়েছে। তবে বার্তা বাজারে প্রকাশিত মূল ছবিতে তাঁদের হাতে কোনো আ`গ্নে`য়া`স্ত্র কিংবা পেছনে পুলিশের সদস্যদের দেখা যায় না। প্রতিবেদন অনুযায়ী, ওই দিন মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে বিএনপির কিছু নেতা-কর্মীকে লাঠি হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়।

অন্যদিকে, আলোচিত ছবিটির উৎস যাচাই করতে ওপেনএআইয়ের কনটেন্ট ভেরিফিকেশন টুলে পরীক্ষা করা হলে এতে SynthID ওয়াটারমার্ক শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। SynthID হলো গুগলের তৈরি একটি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি, যা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট শনাক্ত করতে সহায়তা করে। এ ধরনের ওয়াটারমার্কের উপস্থিতি কনটেন্টটির এআই-সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ সংকেত।

অর্থাৎ, মিরপুরে লাঠি হাতে অবস্থানরত বিএনপি নেতা-কর্মীদের একটি বাস্তব ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে তাঁদের হাতে আ`গ্নে`য়াস্ত্র এবং পেছনে পুলিশ সদস্যদের দৃশ্য সংযোজন করা হয়েছে। পরে সম্পাদিত ছবিটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করে শ্রমিক আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের সশস্ত্র অবস্থানের বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হচ্ছে।

সুতরাং, পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে অ`স্ত্র হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। মিরপুরে লাঠি হাতে অবস্থানের একটি আসল ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আগ্নেয়াস্ত্র ও পুলিশ সদস্যদের দৃশ্য যুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular