Google search engine
HomeOthersগার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশের জন্য অভিশাপ বলেননি অভিনেত্রী চমক

গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশের জন্য অভিশাপ বলেননি অভিনেত্রী চমক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়েছে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের জন্য অভিশাপ’।

অনুসন্ধানে জানা যায়, গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশের জন্য অভিশাপ বলে কোনো মন্তব্য করেননি রুকাইয়া জাহান চমক। বরং কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে এই মন্তব্য প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে প্রচারিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, রুকাইয়া জাহান চমকের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য বা পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশের জন্য অভিশাপ বলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular