পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে হাতে ভারী অ`স্ত্র নিয়ে হা`ম`লা করেছেন এক বিএনপি নেতা।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, চলতি বছরের ২ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অ`স্ত্র হাতে এক যুবকের প্রতিপক্ষকে ধাওয়া করার ছবিকে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ২ সেপ্টেম্বর দেশীয় গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে প্রকাশিত সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অ`স্ত্র হাতে থাকা যুবকের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে।
আজকের পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অ`স্ত্র হাতে দুই যুবককে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। তাঁদের একজন মো. সিরাজ এবং অন্যজন মো. সাদেক। সাদেক সীতাকুণ্ড এলাকার এবং সিরাজ মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
অর্থাৎ, আলোচিত ছবিটি গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের নয়। এটি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময়কার পুরোনো ছবি। শ্রমিকদের ওপর হা`ম`লার দাবির সঙ্গে ছবিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ছবিকে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে বিএনপি নেতার অ`স্ত্র নিয়ে হামলার দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর।

