Google search engine
HomePoliticsমেজর আখতারুজ্জামানকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

মেজর আখতারুজ্জামানকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে নিয়ে ‘জুলাই গাদ্দারের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশ প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২ নভেম্বর ২০২৬ উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে ওই তারিখে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে সেখানে আলোচিত শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

এ ছাড়া আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি গণমাধ্যমটির প্রকৃত প্রকাশনা নয়। বরং আমার দেশ প্রকাশিত অন্য একটি ফটোকার্ডের নকশা ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

সুতরাং, মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular