Google search engine
HomeOthersমিরপুরে পোশাকশ্রমিকদের কারখানা ভা`ঙ`চুরের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

মিরপুরে পোশাকশ্রমিকদের কারখানা ভা`ঙ`চুরের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এরই মধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের হা`ম`লা ও ভা`ঙ`চুরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে মিরপুরে পোশাকশ্রমিকদের কারখানা ভা`ঙ`চুরের দাবিতে প্রচারিত ভিডিওটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু অসংগতি দেখা যায়। বিশেষ করে মানুষের হাঁটাচলা এবং কারখানার অভ্যন্তরীণ দৃশ্যগুলোতে অস্বাভাবিকতা রয়েছে, যা এআই দিয়ে তৈরি ভিডিওতে প্রায়ই দেখা যায়।

পরবর্তীতে ভিডিওটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে এটি বিশ্লেষণ করা হয়। টুলটির ফলাফলে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে দেখা যায়।

অর্থাৎ, মিরপুরে পোশাকশ্রমিকদের একটি কারখানায় হা`ম`লা ও ভা`ঙচু`রের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, মিরপুরে পোশাকশ্রমিকদের কারখানা ভা`ঙ`চুরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular