Google search engine
HomeOthersশ্রমিক আন্দোলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার দাবিতে মোংলার পুরোনো ভিডিও প্রচার

শ্রমিক আন্দোলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার দাবিতে মোংলার পুরোনো ভিডিও প্রচার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে ‘গার্মেন্টস কর্মীদের আন্দোলনে প্রধানমন্ত্রী নিজেও রাজপথে নেমে আসেন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরের সময় ধারণ করা। ওই সফরে তিনি প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। আলোচিত ভিডিওতে সেই দৃশ্যই দেখা যাচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এনটিভির ফেসবুক পেজে গত ২২ অক্টোবর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। অর্থাৎ, ভিডিওটি প্রকাশের তারিখ ও ঘটনার বিবরণ থেকেই এর প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরের সময় ধারণ করা পুরোনো ভিডিওকে সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনে তাঁর অংশগ্রহণের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, শ্রমিক আন্দোলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular