Google search engine
HomeOthersসৌদি আরবে দুই বাংলাদেশির মৃ`ত্যু`দণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে ২০১৫ সালের পুরোনো ভিডিও...

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ`ত্যু`দণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে ২০১৫ সালের পুরোনো ভিডিও প্রচার

সৌদি আরবে মক্কার একটি মসজিদে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃ`ত্যুদণ্ড গত ১৪ অক্টোবর কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর শি`র`শ্ছে`দের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সম্প্রতি মৃ`ত্যু`দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির শা`স্তির দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি দুই বাংলাদেশির মৃ`ত্যু`দ`ণ্ড কার্যকরের দৃশ্য নয়। এটি ২০১৫ সালে সৌদি আরবের মক্কায় এক নারীকে শি`র`শ্ছে`দের ঘটনার পুরোনো ভিডিও। ফলে ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক মৃ`ত্যু`দণ্ড কার্যকরের ঘটনার কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

ভিডিওটির উৎস অনুসন্ধানে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ভিডিওটির দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে বসবাসকারী লাইলা বিন আব্দুল মুত্তালিব বাসিম নামের এক বার্মিজ নারীকে মক্কায় প্রকাশ্যে শি`র`শ্ছেদ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সাত বছর বয়সী সৎকন্যাকে যৌ`ন নি`পীড়ন ও হ`ত্যার অভিযোগ ছিল।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ওই নারীকে জনবহুল একটি সড়কে নিয়ে যাওয়ার পর কয়েকজন পুলিশ সদস্য তাঁকে ধরে রাখেন এবং একজন ব্যক্তি তলোয়ার দিয়ে তাঁর শি`র`শ্ছেদ করেন। ২০১৫ সালে প্রকাশিত অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনেও একই ঘটনার তথ্য ও ভিডিও পাওয়া যায়। এসব সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওটি অন্তত ২০১৫ সাল থেকেই ওই নারীর শি`র`শ্ছে`দের ঘটনার সঙ্গে সম্পর্কিত হিসেবে প্রচারিত হয়ে আসছে।

অন্যদিকে, সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ`ত্যু`দণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও সেই ঘটনার দৃশ্য হিসেবে প্রচারিত ভিডিওটির সত্যতা প্রতিষ্ঠার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। বরং ভিডিওটির পুরোনো উৎস শনাক্ত হওয়ায় এটিকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

সুতরাং, সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃ`ত্যু`দণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ২০১৫ সালে মক্কায় এক নারীকে শি`র`শ্ছেদের পুরোনো ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular