Google search engine
HomePoliticsআখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভেরভিডিও দাবিতে ১১ দলীয় জোটের পুরোনো পদযাত্রার ভিডিও...

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভেরভিডিও দাবিতে ১১ দলীয় জোটের পুরোনো পদযাত্রার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। প্রচারিত ভিডিওতে একটি বড় মিছিলকে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে যেতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির দৃশ্য ও উৎস অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ‘Discover বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যের উল্লেখযোগ্য মিল রয়েছে। মূল ভিডিওটির ক্যাপশনে সংসদ ভবন অভিমুখে জামায়াতের নেতৃত্বাধীন জোটের পদযাত্রার কথা উল্লেখ করা হয়েছে।

ভিডিওটির দৃশ্যও একই তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ড এবং ‘সংসদ ভবন ঘেরাও হবে’ স্লোগান দিতে দেখা যায়। ফলে ভিডিওটি আখতারুজ্জামানের মুক্তির দাবিতে আয়োজিত কোনো বিক্ষোভের দৃশ্য নয়।

ঘটনাটির বিষয়ে একই সময়ে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনও পাওয়া যায়। ৩০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করে এবং পরে স্পিকারের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে গুম কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির হলেও সেটিকে সম্পূর্ণ ভিন্ন একটি দাবির সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে। ভিডিওটির মূল উৎস এবং সংশ্লিষ্ট সময়ের সংবাদ প্রতিবেদন পর্যালোচনায় আখতারুজ্জামানের মুক্তির দাবিতে ওই মিছিল অনুষ্ঠিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular