Google search engine
HomePoliticsসাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ভিডিও...

সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ভিডিও দাবিতে প্রচারিত ফুটেজটি ২০২৫ সালের পুরোনো স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির; দাবিটি মিথ্যা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন। ভিডিওতে একদল শিক্ষার্থীকে মিছিল করে এগিয়ে যেতে দেখা যায়।

দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির উৎস অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম এনপিবি নিউজের ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে বর্তমানে প্রচারিত ফুটেজের দৃশ্যের মিল রয়েছে। ফলে এটি সাম্প্রতিক কোনো কর্মসূচির ভিডিও নয় বলে নিশ্চিত হওয়া যায়।

ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট জানতে সংশ্লিষ্ট সময়ের সংবাদ প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন।

প্রতিবেদনগুলোতে আরও জানা যায়, ওই কর্মসূচিটি পুলিশের বাধার মুখে পড়ে। অর্থাৎ, আলোচিত ভিডিওটি যে সময়ের এবং যে কর্মসূচির, তার সঙ্গে বর্তমানে প্রচারিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

ফলে প্রায় এক বছর আগের একটি বিক্ষোভ কর্মসূচির ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত করে নতুন প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে। পুরোনো ভিডিওর স্থান, সময় ও কর্মসূচির উদ্দেশ্য পরিবর্তন করে উপস্থাপনের কারণে ভিডিওটি দেখে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে।

সুতরাং, সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ভিডিও দাবিতে প্রচারিত ফুটেজটি ২০২৫ সালের পুরোনো স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির; দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular