সম্প্রতি নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওর বিষয়ে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় এক লাইভ বক্তব্যে জানান, হিন্দুদের বাড়িঘরে হামলা ও ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের তথ্য মিথ্যা ও গুজব। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব দাবির সমর্থনে ছড়ানো ভিডিওগুলো সৃজনকৃত।
তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়া এবং এসব ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা তুলে ধরতে প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ব্যাপক অগ্নিসংযোগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে পুরোনো ও এআই-নির্মিত ফুটেজ রয়েছে। এসব ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট চিত্র তুলে ধরা হচ্ছে।
সুতরাং, নড়াইলে ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা ও গুজব। পুরোনো ও এআই-নির্মিত ভিডিও ব্যবহার করে এ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালানো হচ্ছে।

