সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনে ব্যাপক ধরপাকড়! ৭৪৮ জন গ্রে/প্তা/র, আহত ৫৪৩, নি/হ/ত ২’ শীর্ষক তথ্য ছড়িয়ে পড়েছে। এসব প্রচারণায় শ্রমিক আন্দোলন দমনে ব্যাপক গ্রে/প্তা/র ও হতাহতের ঘটনা ঘটেছে বলে উপস্থাপন করা হচ্ছে।
তবে ঢাকা জেলা পুলিশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের কারণে কাউকে গ্রে/প্তা/র করা হয়নি। গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে সাভার ও আশুলিয়ায় কারখানা ভা/ঙ/চুর, অ/গ্নিসংযোগ এবং পুলিশের ওপর হা/ম/লার ঘটনায় দায়ের করা ২০টি সুনির্দিষ্ট ফৌজদারি মামলার আসামি হিসেবে ১০১ জনকে গ্রে/প্তা/র করা হয়েছে।
অর্থাৎ, গ্রে/প্তা/রগুলো কোনো শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে নয়; বরং কারখানা ভা/ঙ/চুর, অ/গ্নিসংযোগ ও পুলিশের ওপর হা/ম/লার ঘটনায় দায়ের করা মা/ম/লার ভিত্তিতে হয়েছে। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যে এসব মামলার প্রেক্ষাপট সম্পূর্ণ আড়াল করে গ্রে/প্তা/রগুলোকে শ্রমিক আন্দোলন দমনে ধরপাকড় হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এ ছাড়া, ৭৪৮ জন গ্রে/প্তা/র, ৫৪৩ জন আহত ও দুজন নি/হ/ত হওয়ার যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। ফলে যাচাইবিহীন এসব সংখ্যা যুক্ত করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
সুতরাং, পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনের কারণে ৭৪৮ জনকে গ্রে/প্তা/র, ৫৪৩ জন আহত ও দুজন নি/হ/ত হওয়ার দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ভা/ঙ/চু/র, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মা/ম/লায় ১০১ জনকে গ্রে/প্তা/র করা হয়েছে।

