Google search engine
HomePolitics'রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই'-প্রধানমন্ত্রীর নামে প্রচারিত আরটিভির ফটোকার্ডটি সম্পাদিত...

‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই’-প্রধানমন্ত্রীর নামে প্রচারিত আরটিভির ফটোকার্ডটি সম্পাদিত এবং দাবিটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আরটিভির লোগো ও ফটোকার্ডের আদলে তৈরি একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে দাবি করা হচ্ছে, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের।’ পোস্টটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি আরটিভিতে প্রকাশিত একটি সংবাদ।

দাবিটির সত্যতা যাচাই করতে আরটিভির বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত সাম্প্রতিক কনটেন্ট পর্যালোচনা করা হয়। আরটিভির ফেসবুক পেজে ৫ অক্টোবর ২০২৬ তারিখের প্রকাশনাগুলোসহ সংশ্লিষ্ট ফটোকার্ড খুঁজে দেখা হলেও আলোচিত বক্তব্যের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। একইভাবে আরটিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো বক্তব্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এরপর আলোচিত বক্তব্যটির বিষয়ে প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন সূত্রে অনুসন্ধান করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো নিয়ে এমন কোনো মন্তব্য করেছেন, এমন নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, এর নকশা আরটিভির প্রচলিত ফটোকার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এতে ব্যবহৃত শিরোনামটি আরটিভির কোনো প্রকাশিত কনটেন্টের সঙ্গে মেলে না। অর্থাৎ, আরটিভির পরিচিত ডিজাইন ব্যবহার করে একটি ভিন্ন বক্তব্য সংযোজন করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফলে প্রচারিত পোস্টটি আরটিভির প্রকাশিত কোনো সংবাদ নয়। একইসঙ্গে, বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকৃত মন্তব্য বলেও বিবেচিত হওয়ার সুযোগ নেই। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular