Google search engine
HomeOthersরেললাইনে কিশোরদের অ`স্ত্রের শোডাউন ও চাঁ`দা`বা`জির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের দৃশ্য

রেললাইনে কিশোরদের অ`স্ত্রের শোডাউন ও চাঁ`দা`বা`জির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের দৃশ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কয়েকজন কিশোরকে হাতে দেশীয় অ`স্ত্রসদৃশ বস্তু নিয়ে রেললাইনের ওপর হাঁটতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, কিশোররা প্রকাশ্যে অ`স্ত্র নিয়ে শোডাউন ও চাঁ`দা`বা`জি করছে। দাবিটির সঙ্গে ভিডিওটি ব্যবহার করে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

ভিডিওটির দৃশ্য ধরে অনুসন্ধান করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো চাঁ`দা`বা`জি বা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডের দৃশ্য নয়। ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Sk Shahin’ নামের একটি ফেসবুক আইডিতে একই দৃশ্যের মূল ভিডিও পাওয়া যায়।

গত ১৬ সেপ্টেম্বর ওই আইডিতে ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছিল “শুটিং টাইম”। মূল ভিডিওতে শুটিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও দেখা যায়। অর্থাৎ, ভিডিওটির প্রেক্ষাপট থেকেই এটি কোনো বাস্তব অপরাধের দৃশ্য নয়, বরং অভিনয় বা দৃশ্যধারণের অংশ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট ফেসবুক আইডির অন্যান্য পোস্ট পর্যালোচনা করেও দেখা যায়, সেখানে নিয়মিত বিভিন্ন শুটিংয়ের দৃশ্য প্রকাশ করা হয়। ফলে রেললাইনের ওপর অস্ত্র হাতে কয়েকজন কিশোরকে দেখা যাওয়ার দৃশ্যটিকেও বাস্তব ঘটনা হিসেবে নয়, শুটিংয়ের অংশ হিসেবেই চিহ্নিত করা যায়।

অর্থাৎ, ভিডিওতে থাকা অ`স্ত্র ও কিশোরদের উপস্থিতিকে বাস্তব চাঁ`দা`বা`জি বা প্রকাশ্য অ`স্ত্রের শোডাউন হিসেবে উপস্থাপন করা হলেও এর প্রকৃত প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। শুটিংয়ের দৃশ্যকে অপরাধের ভিডিও হিসেবে প্রচার করায় ভিডিওটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

সুতরাং, রেললাইনে কিশোরদের অ`স্ত্রের শোডাউন ও চাঁ`দা`বা`জির দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়; এটি শুটিংয়ের দৃশ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular