Google search engine
HomeOthersজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইকে আ`গু`ন দেওয়ার দাবিতে ২০২১ সালের বাড্ডার...

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইকে আ`গু`ন দেওয়ার দাবিতে ২০২১ সালের বাড্ডার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক ব্যক্তি নিজের মোটরসাইকেলে আ`গু`ন ধরিয়ে দিয়েছেন। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরের সঙ্গে ভিডিওটি যুক্ত করে ঘটনাটিকে নতুন প্রতিবাদ কর্মসূচির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

ভিডিওটির দৃশ্যের উৎস অনুসন্ধান করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়। একই দৃশ্য ২০২১ সালের সেপ্টেম্বরের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। ফলে ভিডিওটির সঙ্গে বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যায় না।

পুরোনো প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’-এর চালক শওকত আলম সোহেল ট্রাফিক পুলিশের সঙ্গে বিরোধের পর নিজের মোটরসাইকেলে আ`গু`ন ধরিয়ে দেন। ট্রাফিক আইন অমান্যের অভিযোগে পুলিশ তাঁর কাগজপত্র দেখতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওতে মোটরসাইকেলে আ‘গু‘ন দেওয়ার দৃশ্যটি বাস্তব হলেও ঘটনাটির সময়কাল ও প্রেক্ষাপট ভিন্ন। ২০২১ সালের একটি পুরোনো ঘটনার ভিডিওকে বর্তমান জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ হিসেবে উপস্থাপন করায় দর্শকের কাছে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

সুতরাং, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইকে আ`গু`ন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২১ সালের বাড্ডায় ঘটে যাওয়া ভিন্ন একটি ঘটনার পুরোনো ভিডিও। দাবিটি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular