Google search engine
HomeOthersসাতক্ষীরায় হিন্দুদের বাড়ি ও গীতা স্কুলে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি গু‘জ‘ব

সাতক্ষীরায় হিন্দুদের বাড়ি ও গীতা স্কুলে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি গু‘জ‘ব

সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও একটি গীতা স্কুলে আ‘গু‘ন দেওয়ার দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ‘সনাতন ধর্ম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো পোস্টে আশাশুনির খাজরা ইউনিয়নের চারটি বাড়ি, কালীগঞ্জের ফরিদপুর এলাকার পাঁচটি বাড়ি ও একটি গুদাম এবং দেবহাটার কুলিয়ায় হিন্দু কল্যাণ ট্রাস্টের গীতা স্কুলে আ‘গু‘ন দেওয়ার কথা বলা হয়েছে।

তবে উল্লিখিত স্থানগুলোতে এমন কোনো অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যায়নি। সরেজমিনে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অনুসন্ধান করেও দাবিটির পক্ষে কোনো ঘটনার অস্তিত্ব মেলেনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে উল্লিখিত তিন উপজেলার কোনো নির্দিষ্ট ঘটনার যোগসূত্রও পাওয়া যায়নি। অর্থাৎ, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়িঘর ও গীতা স্কুলে আগুন দেওয়ার ঘটনা হিসেবে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তার পক্ষে বাস্তব কোনো ঘটনার প্রমাণ নেই।

ফলে আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটায় হিন্দুদের বাড়িঘর এবং গীতা স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দাবিতে প্রচারিত ভিডিওটি গু‘জ‘ব

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular