Google search engine
HomePoliticsচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধের দাবিটি বিভ্রান্তিকর।...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধের দাবিটি বিভ্রান্তিকর। বাস্তবে চাকরি ফিরে পাওয়ার দাবি এবং ঢাকায় আন্দোলনকারীদের ওপর হা‘ম‘লার প্রতিবাদে চাকরিচ্যুত ব্যাংকাররা ওই অবরোধ কর্মসূচি পালন করেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকাল ৬টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দাবি করে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, মহাসড়কে অবরোধের ঘটনা ঘটলেও এটি আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। চাকরি ফিরে পাওয়ার দাবিতে চট্টগ্রামের ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ব্যাংকাররা সড়ক অবরোধ করেন। ঢাকায় আন্দোলনরত তাদের কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদও ছিল কর্মসূচিটির অন্যতম কারণ।

অর্থাৎ, বাস্তবে সংঘটিত একটি সড়ক অবরোধের ঘটনাকে ভিন্ন রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংহতির কথা বলা হলেও অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের ব্যাংকার ছিলেন।

সুতরাং, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধের দাবিটি বিভ্রান্তিকর। বাস্তবে চাকরি ফিরে পাওয়ার দাবি এবং ঢাকায় আন্দোলনকারীদের ওপর হা‘ম‘লার প্রতিবাদে চাকরিচ্যুত ব্যাংকাররা ওই অবরোধ কর্মসূচি পালন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular