সামাজিক যোগাযোগমাধ্যমে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকায় শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির বা রামঠাকুর মন্দিরের একাংশ ভে`ঙে ফেলার ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচার দেখা গেছে। এসব প্রচারে মন্দিরটি হা`ম`লা বা ভা`ঙ`চুরের শিকার হয়েছে বলে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে অনুসন্ধানে জানা যায়, মন্দিরের স্থাপনাটি কোনো হা`ম`লা বা বাইরের কারও দ্বারা ভা`ঙা হয়নি। বরং পুরোনো ও ঝুঁকিপূর্ণ অংশ পুনর্নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে মন্দির কমিটির সিদ্ধান্তেই এর একাংশ ভাঙা হয়েছে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো সরিয়ে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্দির কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তীও এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কারের উদ্দেশ্যেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থাপনাটি ভাঙার কাজ করা হচ্ছে।
অর্থাৎ, শরীয়তপুরের ওই মন্দিরের একাংশ ভা`ঙার ঘটনাকে হা`ম`লা বা ভা`ঙ`চুর হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে এটি মন্দিরের পুরোনো স্থাপনা সংস্কার ও পুনর্নির্মাণের অংশ।

