Google search engine
HomePolitics‘৫ আগস্টে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’—ভাইরাল ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি

‘৫ আগস্টে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’—ভাইরাল ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ৫ আগস্ট ‘পুলিশ হ`ত্যা দিবস’ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুলিশের আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি প্রদানের দৃশ্য। ছবিটি বাস্তব ঘটনার আলোকচিত্র হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কোনো বাস্তব ঘটনার নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে বাস্তব ঘটনার আলোকচিত্র হিসেবে প্রচার করা হয়েছে।

বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম, সরকারি সংস্থা কিংবা পুলিশের অফিসিয়াল প্ল্যাটফর্মে আলোচিত ছবিটির অস্তিত্ব বা প্রকাশের তথ্য পাওয়া যায়নি। এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের ছবি হলে তা সাধারণত একাধিক নির্ভরযোগ্য মাধ্যমে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু আলোচিত ছবির ক্ষেত্রে এমন কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তীতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ বিশ্লেষণেও ছবিটি প্রায় শতভাগ সম্ভাবনায় এআই-নির্মিত বলে শনাক্ত হয়েছে।

অর্থাৎ, আলোচিত ছবিটির বাস্তব কোনো আলোকচিত্র হিসেবে প্রমাণ নেই; বরং একাধিক প্রযুক্তিগত বিশ্লেষণে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular