Google search engine
HomePolitics৪ ঘণ্টায় শেখ হাসিনার লাইভ দেখেছেন ৬.১ কোটি মানুষ-দাবিটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর

৪ ঘণ্টায় শেখ হাসিনার লাইভ দেখেছেন ৬.১ কোটি মানুষ-দাবিটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার একটি লাইভ অনুষ্ঠান মাত্র ৪ ঘণ্টায় প্রায় ৬ কোটি ১০ লাখ মানুষ দেখেছেন। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে রাত ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইভের দৃশ্যমান তথ্য পর্যালোচনা করে প্রায় ১ কোটি ৯০ লাখ (১৯ মিলিয়ন) ভিউ পাওয়া গেছে।

অর্থাৎ, ৬ কোটি ১০ লাখ ভিউয়ের দাবির বিপরীতে যাচাইয়ে পাওয়া দৃশ্যমান ভিউয়ের সংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ কম। তাই যাচাইকৃত তথ্যের সঙ্গে মিল না থাকা সত্ত্বেও ৬.১ কোটি ভিউয়ের সংখ্যা প্রচার করা হয়েছে।

এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিউ (Views) এবং মানুষ বা স্বতন্ত্র দর্শক (Unique Viewers) এক নয়। একটি ভিডিও একাধিকবার দেখা হলে প্রতিবারের দেখা ভিউ হিসেবে গণনা হতে পারে। ফলে কোনো লাইভে ৬.১ কোটি ভিউ থাকলেও সেটি ৬.১ কোটি পৃথক ব্যক্তি দেখেছেন—এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আর সংশ্লিষ্ট লাইভের ক্ষেত্রে রাত ৯টা পর্যন্ত দৃশ্যমান তথ্যেই ৬.১ কোটি ভিউয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেখ হাসিনার সাম্প্রতিক এই ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভিডিওতে উপস্থিত না থেকে অডিও বার্তা দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। তবে ৪ ঘণ্টায় ৬.১ কোটি ভিউয়ের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মভিত্তিক তথ্য, স্ক্রিনশট বা যাচাইযোগ্য উৎস পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular