Google search engine
HomePolitics'শিলংয়ের মাদ্রাসায় ২১ বার ব'লাৎকা রের শিকার'- স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কালের কণ্ঠের সম্পাদিত...

‘শিলংয়ের মাদ্রাসায় ২১ বার ব’লাৎকা রের শিকার’- স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি দেশে বলাৎকারের অভিযোগ ও বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি বিতর্কিত মন্তব্য প্রচার করা হচ্ছে। কালের কণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করা একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “পলাতক থাকা অবস্থায় শিলংয়ের একটি মাদ্রাসায় আমি ২১ বার ব`লাৎ`কা`রের শিকার হয়েছি।”

তবে অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন একটি বক্তব্যসংবলিত কালের কণ্ঠের পুরোনো ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১৪ জুন, ২০২৬’ উল্লেখ রয়েছে। তবে ওই তারিখে কালের কণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচিত বক্তব্যসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

পাশাপাশি, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও এ ধরনের কোনো সংবাদ, ভিডিও বা বক্তব্যের সন্ধান মেলেনি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অন্যান্য মূলধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রকাশ্য ফেসবুক প্রোফাইল ও সাম্প্রতিক বক্তব্যগুলো পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাধারণত একজন মন্ত্রীর এমন সংবেদনশীল ও আলোচিত মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পাশাপাশি তার ভিডিও, সাক্ষাৎকার বা অন্যান্য যাচাইযোগ্য সূত্র পাওয়া যাওয়ার কথা। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular