Google search engine
HomePoliticsসাফা কবির ও আসিফ মাহমুদের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা...

সাফা কবির ও আসিফ মাহমুদের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সায়মা মাহি’ নামের একটি আইডি থেকে অভিনেত্রী সাফা কবির এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত এই ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিমভাবে তৈরি।

অনুসন্ধানে জানা যায়, বাস্তবে সাফা কবিরের সাথে আসিফ মাহমুদের এমন কোনো ছবির অস্তিত্ব নেই। নির্ভরযোগ্য কোনো মাধ্যম বা সূত্রে এর বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়নি। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে চরিত্রহনন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছবিটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বিভিন্ন এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ টুলস দিয়ে ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো বাস্তব ছবি নয়। এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে (ওপেনএআই টুলস) তৈরি করা একটি জেনারেটেড ছবি।

অর্থাৎ, ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও অভিনেত্রী সাফা কবিরের একটি ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।

সুতরাং, সাফা কবির ও আসিফ মাহমুদের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular