Google search engine
HomePoliticsজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে একজন নি'হ'ত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে একজন নি’হ’ত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা

গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সংঘর্ষে একজন নি`হ`ত হয়েছেন। একই দাবির সঙ্গে একজন আহত ব্যক্তির ছবিও প্রচার করা হয়।

তবে অনুসন্ধানে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কেউ নি`হ`ত হননি। সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হলেও একজন নিহত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান আ`হ`ত হন। তবে কোনো গণমাধ্যমের প্রতিবেদনে সংঘর্ষে কারও নি`হ`ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।

পাশাপাশি, একজন নি`হ`ত হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রচার করা হয়েছে, সেটিও বিভ্রান্তিকর। অনুসন্ধানে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তি জকসুর জিএস আব্দুল আলিম আরিফ। সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন, তবে তার মৃ`ত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, সংঘর্ষে কেউ নিহত হননি। সাংবাদিক, ভিপিসহ কয়েকজন আহত হয়েছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular