
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যবধানে দুটি বো`মা বি`স্ফো`র`ণের ঘটনা ঘটেছে। পোস্টগুলোতে আরও বলা হয়, বি`স্ফো`র`ণের বিকট শব্দ কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত শোনা যায় এবং আতঙ্কিত মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে দৌড়াতে শুরু করেন। এসব দাবির সঙ্গে একটি ধ্বংসস্তূপের ছবিও যুক্ত করে ঘটনাটিকে উপস্থাপন করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটির সঙ্গে উত্তরায় কথিত বোমা বি`স্ফো`র`ণের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ঢাকায় আতশবাজি ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ইরানের শিরাজে ই`স`রা`য়ে`লি হামলার একটি ছবি ব্যবহার করে উত্তরায় বো`মা বি`স্ফো`র`ণের দাবি ছড়ানো হয়েছে।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদসূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৬ মার্চ যুক্তরাষ্ট্র-ই`স`রা`য়েল ও ইরানের সংঘাতের মধ্যে ই`স`রা`য়ে`লের হা`ম`লায় ইরানের শিরাজের একটি আবাসিক এলাকায় দুই কিশোর নি`হ`ত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ঘটনার ছবির সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়।
অন্যদিকে, উত্তরায় আলোচিত সময়ে দুটি বো`মা বি`স্ফো`র`ণের কোনো ঘটনা ঘটেছে—এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সরকারি কোনো সংস্থা কিংবা মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি। বরং, স্থানীয়ভাবে আতশবাজির শব্দকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রেক্ষাপটে ভিন্ন দেশের যু`দ্ধের ছবি ব্যবহার করে ঘটনাটিকে বোমা হামলা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অর্থাৎ, ইরানে ই`স`রা`য়েলি হা`ম`লার ছবিকে ঢাকার উত্তরায় বোমা বিস্ফোরণের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।

