Google search engine
HomeOthersরাজশাহীতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে—এমন কোনো বাস্তবতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...

রাজশাহীতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে—এমন কোনো বাস্তবতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও আতঙ্কের কারণেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে—এমন গু`জ`ব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে রাতারাতি গাড়ি ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার পর ছড়িয়ে পড়া এই গু`জ`বের প্রভাবে নগরীসহ জেলার বিভিন্ন পাম্পে অস্বাভাবিক ভিড় তৈরি হয়।

তবে অনুসন্ধানে জানা যায়, রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি। বরং, সংকটের গু`জ`বে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন। ফলে কোথাও কোথাও অতিরিক্ত চাহিদার কারণে সাময়িকভাবে তেল ফুরিয়ে গেলেও সামগ্রিকভাবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি নিয়ে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা ও মজুত না করার জন্য জনগণকে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে নগরীতে মাইকিংও করা হয়।

এছাড়া, রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের সরবরাহ রয়েছে। বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

অর্থাৎ, রাজশাহীতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে—এমন কোনো বাস্তবতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গু`জ`ব ও আতঙ্কের কারণেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular