Google search engine
HomePolitics‘এরা অপরিপক্ক সিজারিয়ান প্রজন্ম’— এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে রাকিবুল ইসলাম রাকিবের নামে কালের...

‘এরা অপরিপক্ক সিজারিয়ান প্রজন্ম’— এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে রাকিবুল ইসলাম রাকিবের নামে কালের কণ্ঠের আদলে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি ও কালের কণ্ঠের নকশা ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়, রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “এরা অপরিপক্ক সিজারিয়ান প্রজন্ম—ধৈর্য ও পরিণত সিদ্ধান্তের অভাব আছে।”

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি কালের কণ্ঠ প্রকাশিত নয় এবং রাকিবুল ইসলাম রাকিবও এমন কোনো মন্তব্য করেননি। কালের কণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করে আলোচিত বক্তব্য বা শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।

এছাড়া, প্রচারিত ফটোকার্ডটির নকশা ও শিরোনামের ফন্ট কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি, রাকিবুল ইসলাম রাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘এরা অপরিপক্ক সিজারিয়ান প্রজন্ম’— এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে রাকিবুল ইসলাম রাকিবের নামে কালের কণ্ঠের আদলে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular