Google search engine
HomePolitics‘কলকাতা থেকে সেনাপ্রধানকে চিঠি’— আরটিভি ও বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

‘কলকাতা থেকে সেনাপ্রধানকে চিঠি’— আরটিভি ও বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মূলধারার গণমাধ্যম আরটিভি ও বাংলানিউজ২৪-এর লোগো ও ফটোকার্ডের ডিজাইন ব্যবহার করে একটি দাবি ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়েছে, “জুলাইয়ের কোনো অপরাধী যেন পালাতে না পারে: কলকাতা থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে চিঠি” শিরোনামে নাকি সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম দুটি।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে আরটিভি বা বাংলানিউজ২৪—কোনোটিই কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যম দুটির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং অন্যান্য প্রকাশিত কনটেন্ট পর্যালোচনা করে দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

যাচাইয়ে আরও দেখা যায়, ভাইরাল ফটোকার্ডগুলোতে ব্যবহৃত ফন্ট, শিরোনামের বিন্যাস এবং ডিজাইনের বিভিন্ন উপাদান সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রচলিত ফটোকার্ডের সঙ্গে পুরোপুরি মিল নেই। অর্থাৎ, তাদের ডিজাইন অনুসরণ করে ডিজিটালভাবে এসব ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

এছাড়া প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে “কলকাতা থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে চিঠি” সংক্রান্ত এমন কোনো তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতরাং, “জুলাইয়ের কোনো অপরাধী যেন পালাতে না পারে: কলকাতা থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে চিঠি” শিরোনামে আরটিভি ও বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular