Google search engine
HomeOthersকমলগঞ্জের দুর্গাবাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগে যুবক আটকের নামে প্রচারিত পোস্টটি বিভ্রান্তিকর

কমলগঞ্জের দুর্গাবাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগে যুবক আটকের নামে প্রচারিত পোস্টটি বিভ্রান্তিকর

মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট প্রচার করেন ‘Ripon Chowdhury’ নামের এক ব্যক্তি। পোস্টটিতে যুবক আটকের ঘটনাকে পাথর নিক্ষেপের অভিযোগের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হলেও দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে দেখা যায়, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা কিংবা এ ধরনের প্রস্তুতির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ করেও প্রচারিত দাবির সমর্থনে কোনো তথ্য মেলেনি।

স্থানীয়ভাবে অনুসন্ধানে জানা যায়, এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপের পাশ দিয়ে যাওয়ার সময় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাঁকে আটক করে মারধর করার পর ছেড়ে দেন। তবে ওই ব্যক্তিকে আটকের সঙ্গে দুর্গাবাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

অর্থাৎ, একজন ব্যক্তিকে আটকের ঘটনাকে পাথর নিক্ষেপের অভিযোগের সঙ্গে যুক্ত করে প্রচার করা হলেও দাবিটির পক্ষে নির্ভরযোগ্য তথ্য নেই। ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে এমন স্পর্শকাতর অভিযোগ প্রচারের ক্ষেত্রে তথ্য যাচাই করা জরুরি। অথচ ‘Ripon Chowdhury’ নামের আইডি থেকে দাবিটির সত্যতা নিশ্চিত না করেই পোস্টটি প্রচার করা হয়েছে, যা স্থানীয় পরিস্থিতি নিয়ে অযাচিত উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular