Google search engine
HomeOthers‘মেসি আমাকে গোল্ডেন বুট জিততে দেবে না’— হালান্ডের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

‘মেসি আমাকে গোল্ডেন বুট জিততে দেবে না’— হালান্ডের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হালান্ড নাকি বলেছেন, “মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না।” দাবির সঙ্গে একটি কথিত স্ন্যাপচ্যাট স্টোরির স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, হালান্ড এমন কোনো মন্তব্য করেননি। তার অফিসিয়াল স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এ ধরনের কোনো স্টোরি বা বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে আন্তর্জাতিক নির্ভরযোগ্য ক্রীড়া গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রেও এমন মন্তব্যের তথ্য প্রকাশিত হয়নি।

যাচাইয়ে আরও দেখা যায়, ভাইরাল স্ক্রিনশটটি হালান্ডের একটি আসল স্ন্যাপচ্যাট স্টোরির ছবি ব্যবহার করে ডিজিটালভাবে সম্পাদনা করা হয়েছে। এর আগে তিনি “So happy” এবং “What a journey” শিরোনামে যে স্টোরিগুলো দিয়েছিলেন, সেখানকার একই ছবি ব্যবহার করে নতুন লেখা সংযোজনের মাধ্যমে ভুয়া স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

এছাড়া অতীতে মেসির প্রশংসায় হালান্ডের “Messi is a madman” মন্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল এবং সেই স্টোরির একাধিক নির্ভরযোগ্য স্ক্রিনশটও পাওয়া যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে একটি সম্পাদিত স্ক্রিনশট ছাড়া অন্য কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্যসূত্র মিলেনি।

সুতরাং, ‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না’— শীর্ষক মন্তব্যটি আর্লিং হালান্ড করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular