Google search engine
HomeOthersকারওয়ান বাজারে চাঁ‘দা‘বা‘জি করতে গিয়ে বিএনপি কর্মীর মা‘র‘ধরের শিকার হওয়ার দাবিতে প্রচারিত...

কারওয়ান বাজারে চাঁ‘দা‘বা‘জি করতে গিয়ে বিএনপি কর্মীর মা‘র‘ধরের শিকার হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড

কারওয়ান বাজারে চাঁ‘দা‘বা‘জি করতে গিয়ে বিএনপির এক কর্মী মা‘র‘ধরের শিকার হয়েছেন, এমন দাবিতে ‘Mango People’ নামের একটি ফেসবুক পেজে ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজের পাশাপাশি বিএনপির অফিসিয়াল পেজ ও মিডিয়া সেলকেও মেনশন করা হয়। একই সঙ্গে তারেক রহমানকে উদ্দেশ করে তাঁর দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য যুক্ত করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি কারওয়ান বাজারে চাঁ‘দা‘বা‘জির কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়; বরং এটি পরিকল্পিতভাবে অভিনয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে শনাক্ত করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।

ভিডিওটির উৎস অনুসন্ধানে ‘Restart420 Shorts’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ অক্টোবর এর একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। ওই ভিডিওর শিরোনামে চাঁ‘দা চাইতে যাওয়া ব্যক্তিকে বিএনপির নেতা বা কর্মী হিসেবে উল্লেখ করা হয়নি। ভিডিওর মধ্যেও তাঁকে বিএনপির নেতাকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কোনো তথ্য নেই। এ ছাড়া, ভিডিওতে দেখানো ঘটনাটি বাস্তবে ঘটেছে বলে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রেও তথ্য পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে ভিডিওটি প্রচারকারী পেজে একই ব্যক্তিদের অভিনীত একাধিক ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতে তাঁদের বিভিন্ন চরিত্রে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অভিনয় করতে দেখা যায়। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত বিভিন্ন ধরনের অভিনয়নির্ভর কনটেন্ট তৈরি করে। পেজে প্রকাশিত ভিডিও ও প্রোফাইলের তথ্যও আলোচিত ভিডিওটি বাস্তব ঘটনার দৃশ্য হওয়ার দাবিকে সমর্থন করে না।

অর্থাৎ, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি ভিডিওকে বাস্তব চাঁ‘দা‘বা‘জির ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ভিডিওতে দেখানো ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই দলটির সঙ্গে ঘটনাটির সংশ্লিষ্টতা দাবি করা হয়েছে। পোস্টে তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন অফিসিয়াল পেজকে মেনশন করে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular