ইসহাক সরকারের নামে ‘বিএনপির অধিকাংশ নেতাই মদখোর’ শীর্ষক যে মন্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর শাখা আহ্বায়ক (এনসিপি) ইসহাক সরকারের নামে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—“জামায়াত যদি মদের দাম বাড়ায় বিক্ষোভ করে থাকে, বিএনপির সাহস থাকলে মদ নিষিদ্ধ করে দেখাক। বিএনপির অধিকাংশ নেতাই মদখোর—এটা আমার চেয়ে কে ভালো জানে।”
তবে অনুসন্ধানে দেখা যায়, ইসহাক সরকার আলোচিত এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো ভিডিও, অডিও বা নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্মে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের বিতর্কিত ও আলোচিত বক্তব্য প্রকাশিত হলে তা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ মেলেনি।
এছাড়া, তার অফিসিয়াল বা যাচাইকৃত কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এ ধরনের মন্তব্যের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

