Google search engine
HomePoliticsহামে আক্রান্ত শিশুদের মৃত্যু নিয়ে শফিকুল আলমের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া...

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু নিয়ে শফিকুল আলমের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম–এর নামে একটি মন্তব্য ভাইরাল হয়। ফটোকার্ডটিতে দাবি করা হয়, তিনি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত মন্তব্যটির কোনো সত্যতা নেই। শফিকুল আলম এমন কোনো বক্তব্য দেননি; বরং একটি সার্কাজম বা ব্যঙ্গধর্মী ফেসবুক পেজ থেকে প্রচারিত কনটেন্ট পরবর্তীতে বাস্তব দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল পোস্টগুলো বিশ্লেষণ করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, ভিডিও, সাক্ষাৎকার বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব মেলেনি।

পরবর্তীতে শফিকুল আলম–এর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মতো পরিচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, হামে আক্রান্ত শিশুদের মৃত্যু নিয়ে শফিকুল আলমের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular