Google search engine
HomeOthersআবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে ছড়ানো ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির...

আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে ছড়ানো ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ভাইরাল বার্তাটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—আগামী নির্দিষ্ট কয়েকটি সময়ে দেশের তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ওই পোস্টে আরও বলা হয়, আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে সতর্কতা জারি করেছে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে, যার ফলে নির্দিষ্ট সময়গুলোতে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। আবহাওয়া অধিদপ্তর এমন কোনো অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেয়নি এবং ফায়ার সার্ভিসও এ ধরনের কোনো সতর্কবার্তা প্রকাশ করেনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে স্পষ্টভাবে জানায়, আলোচিত সময়সূচি উল্লেখ করে তাপমাত্রা বৃদ্ধি বা করণীয় সংক্রান্ত কোনো বার্তা তারা প্রচার করেনি এবং এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। একইভাবে আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কোনো পূর্বাভাস তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।

অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং নির্ভরযোগ্য সূত্র পর্যালোচনায়ও আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফলে, আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে ছড়ানো ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ভাইরাল বার্তাটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular