Google search engine
HomePoliticsবিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নামে প্রচারিত “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট, সরকারের কোনো...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নামে প্রচারিত “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট, সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই” শীর্ষক বক্তব্যটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—“তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।” এই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট ও ফটোকার্ড অনলাইনে ভাইরাল হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার কোনো গণমাধ্যম, সরকারি বিবৃতি বা নির্ভরযোগ্য সূত্রেও এই ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত বক্তব্যটি প্রথমে একটি সার্কাজম বা ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা হয়। পরে সেটিকে আলাদা করে কেটে-ছেঁটে মন্ত্রীর নাম যুক্ত করে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়।

ফলে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নামে প্রচারিত “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট, সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই” শীর্ষক বক্তব্যটি মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular