Google search engine
HomePoliticsঅনুসন্ধানে খিলক্ষেত এলাকায় বাস্তব কোনো চাঁদাবাজির ঘটনার খবর পাওয়া যায়নি।

অনুসন্ধানে খিলক্ষেত এলাকায় বাস্তব কোনো চাঁদাবাজির ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় একজন ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা চাঁদা দাবি করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় যে, একটি অফিসের ভেতর একজন ব্যক্তিকে অন্য দুইজন ব্যক্তি ওয়াকিং ক্যান (বৃদ্ধদের হাঁটার লাঠি) ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছে।

উক্ত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে খিলক্ষেত এলাকায় বাস্তব কোনো চাঁদাবাজির ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সূত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তিরা কেউই খিলক্ষেতের বাসিন্দা নন এবং ঘটনাস্থলও খিলক্ষেতে অবস্থিত নয়।

এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটির মন্তব্য ও প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, এটি মূলত বিনোদন বা ফানি কনটেন্ট হিসেবে তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে বিভিন্ন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এই ভিডিওর কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বা কোনো ভুক্তভোগী থাকলে বিষয়টি যাচাইয়ের জন্য আমাদের ফ্যাক্ট রিভিউ পেজের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular