সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী দুইটি লঞ্চের সংঘর্ষে সেগুলো ডুবে যাচ্ছে এবং এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। পোস্টটি আবেগপ্রবণ বর্ণনার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সময়ের মধ্যে এমন কোনো বড় দুর্ঘটনার খবরও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এছাড়া ছবিটি বিশ্লেষণ করলে বিভিন্ন অসামঞ্জস্যতা ও অস্বাভাবিক ভিজ্যুয়াল উপাদান দেখা যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে।
উল্লেখ্য, বাস্তবে পৃথক একটি লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে এই বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে।

