Google search engine
HomePoliticsহলুদ সাংবাদিক নবনীতার "নবনীতা চৌধুরী" নামক পেজ থেকে "আওয়ামী লীগকে দমনে ‘ক্রসফায়ারের’...

হলুদ সাংবাদিক নবনীতার “নবনীতা চৌধুরী” নামক পেজ থেকে “আওয়ামী লীগকে দমনে ‘ক্রসফায়ারের’ ভয় দেখাচ্ছে পুলিশ?” শিরোনামে প্রকাশিত ভিডিওটি আইজিপির বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যা বিভ্রান্তিকর ও অপ্রমাণিত!

“নবনীতা চৌধুরী” নামক পেজ থেকে “আওয়ামী লীগকে দমনে ‘ক্রসফায়ারের’ ভয় দেখাচ্ছে পুলিশ?” শিরোনামে পুলিশের কঠোর অবস্থান ও আইজিপির সাম্প্রতিক ‘ক্রসফায়ার’ মন্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হচ্ছে।

যাচাইয়ের দেখা যায়, আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে মন্তব্যের সত্যতা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বক্তব্যটি বিশেষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখানো বা দমনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে; এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো সুনির্দিষ্ট প্রমাণ উল্লিখিত সূত্রগুলোতে পাওয়া যায়নি।

২০২৬ সালের ২৬ অক্টোবর ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধনের অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, যেখানে ‘ক্রসফায়ার’ প্রয়োজন হবে এবং সরকার অনুমতি দেবে, সেখানে পুলিশ তা করবে। তাঁর বক্তব্যটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে সমালোচনা এবং বক্তব্য প্রত্যাহারের দাবি ওঠে।

বিতর্কের পর একই দিন পুলিশ সদর দপ্তর একটি ব্যাখ্যা দেয়। সেখানে বলা হয়, আইজিপি আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়া তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে, বক্তব্যটির সমালোচকেরা মনে করেন, ‘ক্রসফায়ার’ শব্দটির এমন ব্যবহার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি করতে পারে এবং আইনের শাসন ও মানবাধিকারের প্রশ্নে উদ্বেগজনক বার্তা দিতে পারে। ফলে আইজিপির বক্তব্যটি নিয়ে বিতর্ক বাস্তব। তবে বক্তব্যের সমালোচনা এবং সেটিকে আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত হুমকি হিসেবে চিহ্নিত করা এক বিষয় নয়।

তাই আইজিপির বক্তব্যে আওয়ামী লীগের নাম উল্লেখ করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ক্রসফায়ার’ ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে; এমন তথ্য উদ্ধৃত বক্তব্যে নেই। একইভাবে, বক্তব্যটির প্রকৃত উদ্দেশ্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দমন করা ছিল, এমন দাবির পক্ষেও নির্দিষ্ট প্রমাণ দেখানো হয়নি।

যেহেতু, আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের সত্যতা আর মন্তব্যটি আওয়ামী লীগকে দমন বা ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে; এই ব্যাখ্যা প্রমাণিত তথ্যের চেয়ে অনুমাননির্ভর।

সুতরাং, সাংবাদিক নবনীতার “নবনীতা চৌধুরী” নামক পেজ থেকে “আওয়ামী লীগকে দমনে ‘ক্রসফায়ারের’ ভয় দেখাচ্ছে পুলিশ?” শিরোনামে প্রকাশিত ভিডিওটি আইজিপির বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যা বিভ্রান্তিকর ও অপ্রমাণিত!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular