Google search engine
HomeOthersবাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো প্রকল্প বা নির্মাণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা...

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো প্রকল্প বা নির্মাণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রামের চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (CDDL)-এ ৬টি অত্যাধুনিক মাল্টি-রোল গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট তৈরি করবে। পোস্টটিতে এটিকে নৌবাহিনীর “বায়ার নেভি থেকে বিল্ডার নেভি” হওয়ার পথে বড় অগ্রগতি হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং ২০৩০ সালের ‘ফোর্সেস গোল’ প্রজেক্টের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

তথ্য যাচাই করলে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি ঘোষণার প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো প্রকল্প বা নির্মাণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সুতরাং, এই দাবিটি ভিত্তিহীন এবং ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular