Google search engine
HomeOthersনেপালের পাহাড়ি অঞ্চলে ইয়ারসাগুম্বা নামক ছত্রাক সংগ্রহের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে...

নেপালের পাহাড়ি অঞ্চলে ইয়ারসাগুম্বা নামক ছত্রাক সংগ্রহের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালানোর ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইসরায়েলের নাগরিকরা চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দেশ ছেড়ে পালাচ্ছেন। ভিডিওটি দেখলে মনে হয়, ইসরায়েলের নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা দেশ ত্যাগ করছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি নেপালের ডোল্পা জেলার পাহাড়ি অঞ্চলে ঔষধি ছত্রাক ইয়ারসাগুম্বা সংগ্রহের ভিডিও। এই ভিডিওকে ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে যুক্ত দেখিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

এরকম বিভ্রান্তিকর প্রচার আগে ও ঘটেছিল। ২০২৫ সালের জুনেও চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময় একই ভিডিওকে একই দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল। নির্ভরযোগ্য উৎস এবং ফ্যাক্ট-চেকের অনুসন্ধানে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ভিডিওতে ইসরায়েলের নাগরিকরা দেশ ত্যাগ করছে।

সুতরাং, নেপালের পাহাড়ি অঞ্চলে ইয়ারসাগুম্বা নামক ছত্রাক সংগ্রহের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালানোর ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular