সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একদল ব্যক্তি একটি বাড়ির ভেতরে ঢুকে হা`ম`লা চালাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে—এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য এবং “মানুষ নিজের বাসায়ও নিরাপদ নয়”। সংবেদনশীল এই দাবিটি ইতিমধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও ভীতির পরিবেশ তৈরি করেছে। তবে আমাদের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ভারতের পুরোনো একটি ঘটনার ফুটেজ, যা নতুন প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে।
যাচাই প্রক্রিয়ায় ভিডিওটির একাধিক ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ, মূল আপলোডের ট্রেস, টাইমস্ট্যাম্প, স্থানীয় ভাষা, পোশাক, রাস্তার সাইনবোর্ড ও স্থাপত্যের ধরন বিশ্লেষণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য সূত্রে এই ঘটনার সরাসরি প্রমাণ খোঁজা হয়। ফলাফলে দেখা যায়, ভিডিওটির দৃশ্য ও প্রেক্ষাপট ভারতের একটি পুরোনো ঘটনার সঙ্গে বেশি মিলে যায়, বিশেষ করে বেঙ্গালুরু এলাকায় ২০২৪ সালের একটি হা`ম`লার ঘটনার সঙ্গে। সাম্প্রতিক বাংলাদেশ বা ভারতের কোনো ঘটনার সঙ্গে এই ভিডিওটির সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।
ভিডিওটির ভাষা, স্থানীয় সূত্র ও ঘটনার ধারাবাহিকতা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়-এটি ভিন্ন সময় ও ভিন্ন প্রেক্ষাপটের ফুটেজ। মূল ঘটনার সঙ্গে বর্তমান দাবির কোনো সংযোগ নেই।

