সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—এটি নাকি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের এবং সেখানে তাকে কেন্দ্র করে মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। কিছু পোস্টে আরও প্রশ্ন আকারে প্রচার করা হচ্ছে—“এটা কি কবি আবিদুল ইসলাম আবিদ না? ওরে এমনভাবে জুতাপিটা করতেছে কেন?”
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। ভিডিওটির সঙ্গে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্ব আবিদুল ইসলাম আবিদের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার দৃশ্য, যেখানে একটি ব্যক্তিগত ঝগড়া/বিবাদ দেখা যায়। পরবর্তীতে সেই ভিডিওতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া পরিচয় যুক্ত করে রাজনৈতিক রঙ দিয়ে প্রচার করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি মূলত মেট্রোরেল থেকে নামার সময় গার্লফ্রেন্ডকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি সাধারণ মারামারির দৃশ্য, যা বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সুতরাং, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের সঙ্গে যুক্ত করার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ফেক পরিচয় সংযোজনের একটি উদাহরণ।

