Google search engine
HomePolitics‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আমাদের মন মতই হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে...

‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আমাদের মন মতই হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। সুতরাং রাষ্ট্রপতি আমাদের মন মতই হবে।’ শীর্ষক একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে উক্ত বক্তব্যটি প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করা হয়েছে। তবে ফটোকার্ডটিতে বক্তব্যটির উৎস, প্রকাশের তারিখ বা কোনো নির্ভরযোগ্য সংবাদসূত্র উল্লেখ করা হয়নি। বক্তব্যটির বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কোনো মন্তব্যের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ, তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য এবং সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে, দেশের মূলধারার কোনো গণমাধ্যমেও সালাহউদ্দিন আহমদ সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে ‘রাষ্ট্রপতি আমাদের মন মতই হবে’—এমন মন্তব্য করেছেন বলে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

অর্থাৎ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস নেই। তার ছবি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে বক্তব্যটি তার নামে চালিয়ে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular